হাদিস পড়ুন নিজের জীবন কে আলোকিত করুন।

                     হাদিস পড়ুন নিজের জীবন কে আলোকিত করুন।

পরিচ্ছেদঃ ৩৪১,

সম্মুখ দিয়ে অতিক্রমকারীকে মুসল্লীর বাধা দেয়া উচিত ইবনে উমর (রা) তাশাহহুদে বসা অবস্থায় এবং কা বা শরীফেও (অতিক্রমকারীকে) বাধা দিয়েছেন এবং তিনি বলেন, সে অতিক্রম করা থেকে বিরত থাকতে অস্বীকার করে লড়তে চাইলে মুসল্লী তার সাথে লড়বে

৪৮৫। আবূ মা মার (রহঃ) ও আদম ইবনু আবূ ইয়াস (রহঃ)...... আবূ সালেহ সম্মান (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আবূ সা ঈদ খুদরী (রাঃ) কে দেখেছি। তিনি জুম্মার দিন লোকদের জন্য সুতরা হিসাবে কোন কিছু সামনে রেখে সালাত (নামায/নামাজ) আদায় করছিলেন। আবূ মু আইত গোত্রের এক যুবক তাঁর সামনে দিয়ে যেতে চাইল। আবূ সা ঈদ খুদরী (রাঃ) তার বুকে ধাক্কা মারলেন। যুবকটি লক্ষ্য করে দেখলো যে তাঁর সামনে দিয়ে যাওয়া ছাড়া আর কোন পথ নেই। এজন্য সে পুনরায় তাঁর সামনে দিয়ে যেতে চাইল। এবার আবূ সা ঈদ খুদরী (রাঃ) প্রথম বারের চাইতে জোরে ধাক্কা দিলেন। ফলে আবূ সা ঈদ (রাঃ) তিরস্কার করে সে মারওয়ানের কাছে গিয়ে আবূ সা ঈদ (রাঃ)-এর ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। এদিকে তার পরপরই আবূ সা ঈদ (রাঃ)-ও মারওয়ানের কাছে গেলেন। মারওয়ান তাঁকে বললেনঃ হে আবূ সা ঈদ ! তোমার এই ভাতিজার কি ঘটেছে? তিনি জবাব দিলেন: আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমাদের কেউ যদি লোকদের জন্য সামনে সুতরা রেখে সালাত (নামায/নামাজ) আদায় করে, আর কেউ যদি তার সামনে দিয়ে যেতে চায়, তাহলে যেন সে তাকে বাধা দেয়। সে যদি না মানে, তবে সে ব্যাক্তি (মুসল্লী) যেন তার সাথে মুকাবিলা করে, কারণ সে শয়তান।



 

Comments

Popular posts from this blog

হাদিস পড়ুন নিজের জীবন কে আলোকিত করুন।