হাদিস পড়ুন নিজের জীবন কে আলোকিত করুন।
অধ্যায় - ৭৩ - শরীয়তের শাস্তি সংক্রান্ত
হাদিস নাম্বার - ৬৩১৫
ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যভিচারী ব্যাভিচার করার সময় মুমিন থাকে না। কোন শরাব পানকারী শরাব পান করার সময় মুমিন থাকে না। কোন চোর চুরি করার সময় মুমিন থাকে না এবং কোন ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে, মানুষ তা দেখার জন্য তাদের চোখ সেদিকে উত্তোলিত করে; তখন সে মুমিন থাকে না। ইবনু শিহাব (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরুপ বর্ণনা করেন। তবে তাতে ‘নুহবাহ’ শব্দটি নেই।
Comments
Post a Comment